আন্তর্জাতিক ডেস্ক :
অবরুদ্ধ পশ্চিম তীরে সোমবার রাতভর অভিযান চালিয়ে ১২ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। এর আগে রোববার রাতে ১৫ জনকে আটক করে তারা।
এ নিয়ে দুইদিনে ২৭ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে।
ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইলবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এসব ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। তবে কথিত কর্মকাণ্ডের সঙ্গে আটক ব্যক্তিদের জড়িত থাকার বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে ইহুদিবাদী রাষ্ট্রটি।
এর আগে গত ৩০ অক্টোবর ইসরাইলি সেনারা পশ্চিম তীর ও জেরুজালেমে অভিযান চালিয়ে কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছিল। গ্রেফতারকৃতরা প্রতিরোধমূলক কাজ এবং ইসরাইলবিরোধী অভিযানের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে সেনারা।
