দুই বছরে কোরআন হেফজ করেছেন দৃষ্টি প্রতিবন্ধী এক তুর্কী নারী

দুই বছরে কোরআন হেফজ করেছেন দৃষ্টি প্রতিবন্ধী এক তুর্কী নারী

আন্তর্জাতিক ডেস্ক :

শুনে শুনেই পুরো কোরআন মুখস্ত করেছেন জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী তুর্কী নারী জয়নব ইসরা। ৩১ বছর বয়সী এই নারী দুই বছরে নিজের বিশেষ প্রচেষ্টায় কোরআন মুখস্ত করার সৌভাগ্য অর্জন করেছেন। তুরস্কের হাতায় প্রদেশের মধ্যবিত্ত এক পরিবারে তার জন্ম।

আনাদুলু এজেন্সির বরাতে জানা গেছে, ইসরা চার বছর আগে নারীদের এক কোরআন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন। সেখানে শুনে শুনেই মুখস্ত করতে থাকেন পবিত্র কোরআন। দুই বছরে পবিত্র কোরআন মুখস্ত করতে সক্ষম হন।

জয়নাব ইসরা জানান, প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়েই আমি পবিত্র কোরআনের অডিও ফাইল শুনতে শুরু করি। অডিও ফাইল শুনে শুনেই ২ বছরে পুরো কোরআন মুখস্ত করতে সক্ষম হই।

উল্লেখ্য, ২০১৭ সালে তুরস্কের কিয়েসারি শহরে অনুষ্ঠিত এক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন ইসরা। এরপর বেশ কয়েকবার তিনি পবিত্র কোরআনুল পুরোপুরি মুখস্ত পড়ে শুনিয়েছেন।

আগের সংবাদনুসরাত হত্যা : হাইকোর্টে জামিন পাননি ওসি মোয়াজ্জেম
পরবর্তি সংবাদভারতের নতুন মানচিত্র ভুল : পাকিস্তান