দুই বালককে যৌন নিপীড়ন, জাতিসংঘ কর্মকর্তার ১৫ বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে জাতিসংঘের সাবেক ত্রাণ কর্মকর্তা পিটার জন ডগলিশকে (৬২) ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দুই বালককে যৌন নিপীড়নের দায়ে আজ মঙ্গলবার কাঠমান্ডুর কাভরে জেলা আদালত এ রায় দেয়।

কানাডার নাগরিক ডগলিশকে গত বছর কাঠমান্ডুতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ব্রিটেনের দৈনিক ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়, পিটার জন ডগলিশর বিরুদ্ধে ১২ ও ১৪ বছরের দুই বালককে যৌন নিপীড়ন করার অভিযোগ আদালতে প্রমাণিত হয়। চলতি বছরের জুনে আদালত তাকে দোষী সাব্যস্ত করে একটি মামলায় নয় বছর এবং অন্য একটি মামলায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আগের সংবাদকাতারে মাঝ আকাশে সামরিক বাহিনীর দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেয়া রোহিঙ্গা মালয়েশিয়ায় আটক