দুই মামলায় খালেদার জামিন বিষয়ে আদেশ কাল

ফাতেহ ডেস্ক

মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে, আদেশ দেয়া হবে কাল। বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৪ সালের ২১ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম আদালতে মামলা করেন।

এর দুই বছর পর বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে মানহানির আরেকটি মামলা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে।

আগের সংবাদআমেরিকায় নতুন আইন : ইনজেকশন দিয়ে নপুংসক করা হবে ধর্ষককে
পরবর্তি সংবাদবগুড়ায় জালিয়াতি করতে ইভিএমে ভোট নিতে চায় কমিশন : রিজভী