দুই শিশু কন্যাসহ মাকে গলা কেটে হত্যা

ফাতেহ ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশু কন্যাসহ মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিদ্ধিরগঞ্জের জোনাকি ফিলিং স্টেশনের কর্মচারী সুমনের স্ত্রী নাসরিন (২৮) নুসরাত (৬) খাদিজা (২)।

বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক এক নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার আনোয়ারের বাড়িতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরেক মেয়ে সুমাইয়া (১২) আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, জনাকি ফিলিং স্টেশনে বুধবার রাতের ডিউটি শেষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাসায় ফেরেন স্বামী সুমন। এরপর ঘরে ঢুকে তিনি স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এরপর স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। এসময় পুলিশের সহায়তার আরেক মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করছে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নিহত নারীর বোনের স্বামী আব্বাস এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। দুটি পরিবার পাশাপাশি ঘরে থাকত। আহত সুমাইয়া আব্বাসের মেয়ে। দুই দিন আগে নাজনীনের সঙ্গে তাঁর বোনের স্বামী আব্বাসের ঝগড়া হয়। ঝগড়ার সময় নাজনীন আব্বাসকে চড় থাপ্পড় মারেন। এই ঘটনার জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

আগের সংবাদজাতিসংঘের ৭৪তম অধিবেশন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচী
পরবর্তি সংবাদযা রক্ত স্বল্পতা দূর করে