
আন্তর্জাতিক ডেস্ক
ইরান দুই হাজার কারাবন্দী আফগানীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইরানী বিচারপ্রতিমন্ত্রী।
স্থানীয় গণমাধ্যম তেহরান টাইমস ১১ মার্চ বিচার প্রতিমন্ত্রী আব্বাসীর সূত্রে জানায়, ইরান দুই হাজারের বেশী আফগান বন্দীকে তাদের দেশে পাঠানোর চিন্তা করছে।
মন্ত্রী বলেন, ‘আফগান ও ইরানের মধ্যকার সম্পাদিত চুক্তি অনুসারে ইরান তাদেরকে দেশে ফেরত পাঠাবে। এবং কারাদন্ডপ্রাপ্ত বন্দীরা নিজ দেশে অবশিষ্ট কারাভোগ করবে।
করোনার কারণে বন্দীদের জীবননাশের আশংকার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান। ইতোমধ্যে ইরান তার দেশের সত্তর হাজার বন্দীকে সাময়িকভাবে ছেড়ে দিয়েছে।
