দুবাইয়ে ফিলিস্তিনিদের হত্যার নির্দেশদাতা ধর্মযাজকের স্কুল উদ্বোধন

আন্তর্জতিক ডেস্ক:

ফিলিস্তিনিদের হত্যার নির্দেশদাতা ইজরাইলের বিতর্কিত প্রধান ধর্মযাজক ইৎজাক ইউসেফ দুবাইয়ে গিয়ে একটি ইহুদি নার্সারি স্কুল উদ্বোধন করেছেন। কোনো আরব দেশে এটিই তার প্রথম সফর। গত সপ্তাহে বিতর্কিত এ ধর্মযাজক আমিরাত সফর করেন।

স্কুল উদ্বোধনের পর সেখানে তিনি আমিরাতের ইহুদি সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে আমিরাতের ধর্মযাজক লেভি ডাচম্যানের সঙ্গে বৈঠক করেন। খবর আরব নিউজ ও টাইমস অব ইজরাইলের।

এর আগে ২০১৬ সালে ইহুদিদের প্রধান এ ধর্ম যাজক বলেছিলেন, ফিলিস্তিনি মুসলিমদের নির্বিচারে হত্যা করা ইজরাইলি সেনাদের ধর্মীয় দায়িত্ব। ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের লোক এ অঞ্চলে থাকতে পারবে না।

২০১৮ সালে তিনি কালো মানুষকে বানরের সঙ্গে তুলনা করে বর্ণবাদী মন্তব্য করে আবারও নতুন করে বিতর্কিত হন। ধর্ম ও বর্ণবিদ্বেষী হিসেবে বিশ্বব্যাপী নিন্দিত এ ধর্মযাজকের আমিরাত সফরে অনেকেই দুবাইয়ের শাসকদের সমালোচনা করেছেন।

আগের সংবাদসীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনতে কী করতে হবে?
পরবর্তি সংবাদসৌদিতে ৫০ জনের বেশি জমায়েত হলেই জরিমানা