দেবিদ্বারের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হলেন মাওলানা আবু সাঈদ

আব্দুল্লাহ আফফান:

দেবিদ্বার পৌরসভার ৯ নং ওয়ার্ড (বারেরা, পোনরা ও খোদাইচর)-এর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা আবু সাঈদ।

গতকাল সোমবার দিনভর ভোট শেষে রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, মাওলানা আবু সাঈদ ভোট পেয়েছেন ৮৭২টি। তিনি পাঞ্জাবি মার্কায় দাঁড়িয়েছিলেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন পেয়েছেন ৭৫৯। তিনি টেবিল ল্যাম্প মার্কায় দাঁড়িয়েছিলেন।

নির্বাচিত হয়ে মাওলানা আবু সাঈদ ফাতেহকে বলেন, প্রথমেই আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া। এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই, আমার উপর আস্থা রাখার জন্য। নির্বাচনের আগে ওয়াদা করেছি, আমার সাধ্যমত মানুষের সার্বিক সেবায় নিজেকে নিয়োজিত রাখব। সে ওয়াদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, দেবিদ্বার পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৪৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে ২২ হাজার ৪৯৮ পুরুষ ও ২২ হাজার ৮৯ জন নারী ভোটার।

দেবিদ্বার পৌরসভা নির্বাচনে ৮ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই পৌরসভায় সাধারণ ওয়ার্ডে ৬৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী অংশ নিয়েছেন।

আগের সংবাদডিএনসিসি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা, হটলাইন চালু
পরবর্তি সংবাদআইন মেনে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর