দেশের বিভিন্ন এলাকায় কাল বৈশাখীর আশংকা

ফাতেহ ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে রোববার সন্ধ্যা পর্যন্ত কাল বৈশাখীর আশংকা রয়েছে। তবে রাজধানীতে ভারী বৃষ্টি হবে না বলে জানিয়ছে আবহাওয়া অধিদপ্তর।

তারা জানাচ্ছে, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া খুলনা ও বরিশালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টাঙ্গাইল, ফরিদপুরসহ বেশ কিছু অঞ্চলে কিছুটা গরম অনুভূত হচ্ছে। এ মাসের শেষের দিকে সাগরে লঘু বা নিম্ন চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগের সংবাদমাদক সেবনের জেরে রাজধানীতে কিশোর নিহত
পরবর্তি সংবাদমসজিদুল আকসায় দুই লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে রমজানের দ্বিতীয় জুমা আদায়