দেশের সকল মাদরাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ

দেশের সকল মাদরাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ

ফাতেহ ডেস্ক :

দেশের সকল মাদরাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন মো. সাইফুল ইসলামের সই করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাসিক সমন্বয় সভায় সকল দপ্তর/সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনে নির্দেশনা প্রদান করা হয়েছে। এমতাবস্থায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা গেছে, গত ৯ জানুয়ারি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়। সে সিদ্ধান্তের প্রেক্ষিতে সব মাদরাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

আগের সংবাদসংসদে আজহারী-তারেক মনোয়ার প্রসঙ্গ, জামায়াত তৎপরতা দেখছেন সাংসদ
পরবর্তি সংবাদদেশে ডিভোর্সের হার বেড়ে যাওয়াটা দুঃখজনক ও লজ্জাজনক : রাষ্ট্রপতি