
ফাতেহ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। দেশে একদিনেই এটাই সর্বোচ্চ শনাক্তের হার। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৪৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ১৮২ জনের প্রাণহানি হলো।
সোমবার (৪ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
