
ফাতেহ ডেস্ক
গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বর্তমানে সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।
এ অবস্থা থেকে মুক্তি পেতে খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়ে একসাথে সবাইকে আন্দোলন করতে হবে।
এদিকে ঐক্যফ্রন্টের ড. কামাল বলেন, গণতন্ত্র ধরে রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
