দেশে একদিনে করোনায় রেকর্ড ৫৩ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

দেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) রেকর্ড ৫৩ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৪৭, নারী ৬ জন। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৩,৮৬২ জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২৬২ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত হলেন ৯৪ হাজার ৪৮১ জন।

মঙ্গলবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

-এ

আগের সংবাদনাসিম ও ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে পোস্ট করায় চাকরি হারালেন পেশ ইমাম
পরবর্তি সংবাদঅপেক্ষা বাড়ছে মাদরাসায় : ‘আমি ছাত্রদের কাছে ফিরতে চাই’