দেশে একদিনে মৃত্যু ৩৪, শনাক্ত ২৪৮৭

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৮৫টি পরীক্ষাগারে ১০ হাজার ৭৫৯ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৪৮৭ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৯৯ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। এর মধ্যে ১ হাজার ৭৬৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রোববার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আগের সংবাদসাদাকাহ ফাউন্ডেশনের গোশত বিতরণ কর্মসূচী
পরবর্তি সংবাদপুরনো রূপে ফিরলো ঢাকা, তীব্র যানজট