দেশে একদিনে মৃত্যু ৩৫, আক্রান্ত ২৪২৩

ফাতেহ ডেস্ক:

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৪২৩ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জন।

আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ৭৮১ জনে। চব্বিশ ঘণ্টায় ৫৭১ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

-এ

আগের সংবাদনোয়াম চমস্কির দাবি, ফ্লয়েড হত্যার পরও ট্রাম্প বর্ণবাদী হুমকি দিচ্ছেন
পরবর্তি সংবাদবাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৩৭ মামলা, ৩৬ হাজার টাকা জরিমানা