দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২০, শনাক্ত ৭০২

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৭০২ জন। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৮২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন হয়েছে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৯৭ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৩১ জন। আরও ২০ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৪২ জন হয়েছে।

 

আগের সংবাদসাঈদ খোকনের দুই মামলার একটি খারিজ, অন্যটি প্রত্যাহার
পরবর্তি সংবাদনির্বাচনে আস্থা ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা