দেশে বজ্রপাতে একদিনেই ৯ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ ও নেত্রকোনায় বজ্রপাতে একদিনেই ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ শিশু ও দুইজন নারী রয়েছেন।

আজ (শুক্রবার) বিকেলে ঝড়-বৃষ্টির সময় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

খবর অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নেত্রকোনায় নদীতে গোসল করা অবস্থায় একজন এবং বাড়ির বাইরে কাজ করতে গিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নেত্রকোনায় বৃষ্টির সময় বাড়ির পাশ থেকে গরু আনতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আগের সংবাদভারতে মন্দিরের নিকটবর্তী মুসলমানদেরকে উচ্ছেদ করা হচ্ছে
পরবর্তি সংবাদশিক্ষা খাতে কর প্রত্যাহারের দাবি ইশা ছাত্র আন্দোলনের