
ফাতেহ ডেস্ক
মাত্র দেড়শো দিনে কোরআন হেফজ সম্পন্ন করলো মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা -এর বয়স্ক হিফজ বিভাগের ছাত্র নাঈম আহমদ। প্রতিষ্ঠানটির উপপরিচালক মাওলানা আবদুল আলীম এই তথ্য নিশ্চিত করেন।
‘গতকাল ৫ ফেব্রুয়ারি মাত্র পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেন নাঈম আহমদ। তিনি গত বছর মুসলিম বাজার মাদরাসা থেকে তাকমিল/দাওরা হাদীস শেষ করেছেন। এ বিভাগ থেকে আগামী দু’এক সপ্তাহে আরও দুইজন কুরআন হিফজ সম্পন্ন করবেন। এ বিভাগে চলতিবর্ষে ১০ জন ছাত্র অধ্যয়নরত আছেন।’ মারকাজের উপপরিচালক যোগ করেন।
উল্লেখ্য, যারা সময় স্বল্পতা বা অবহেলায় ছোটবেলায় হাফেজ হবার সুযোগ পায় নি, বড় হয়েও এই ‘সৌভাগ্য অর্জনে’র পিপাসা যাদের রয়েছে, তাদের জন্য খুব সহজে স্বল্পসময়ে কুরআন হিফজ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এই বিভাগ।
