
ফাতেহ ডেস্ক: ক্রমেই দ্বিতীয় সুন্দরবনে রূপ নিচ্ছে সাগর মোহনায় অবস্থিত ভোলার চরফ্যাশন উপজেলার চরকুকরিমুকরি। এরই মধ্যে আসতে শুরু করেছেন পর্যটকরা।
এটিকে আরও আকর্ষণীয় করে তুলতে সরকারিভাবে নেওয়া হয়েছে শত কোটি টাকার কয়েকটি প্রকল্প। অত্যন্ত চিত্তাকর্ষক চরকুকরিমুকরি ইকোপার্কটি গত ২৫ জানুয়ারি উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগের দিন ২৪ জানুয়ারি এই পর্যটনকেন্দ্রের চারতারকা হোটেলে সপরিবারে রাতযাপনও করেন তিনি। উদ্বোধনের পর পরিদর্শন বইয়ে ইকোপার্কটি অত্যন্ত সম্ভাবনাময় বলেও উল্লেখ করেছেন রাষ্ট্রপতি।
চরকুকরিমুকরিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা এবং সাগর মোহনায় নতুন করে জেগে ওঠা চরভূমিকে স্থায়ী করতে ১৯৭২ সালেই চরফ্যাশনের উপজেলার দক্ষিণ উপকূলে সৃজন করা হয় ম্যানগ্রোভ ফরেস্ট। বর্তমানে ১৪ হাজার জনসংখ্যা অধ্যুষিত ও ৮৫ বর্গমাইল এলাকার এই জনপদকে সুন্দরবনের আদলে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।
১৯৭৩ সালে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল চরকুকরিমুকরি। সেখানকার বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই সফরকে স্মরণীয় রাখতে সেখানে গড়ে তোলা হয়েছিল মুজিব কিল্লা (দুর্যোগকবলিতদের আশ্রয়স্থল)। এই কিল্লাটিও এখন পর্যটকদের কাছে টানছে।
Fa
