ধর্ম অবমাননার অভিযোগে গণধোলাই: মুয়াজ্জিনের ৫ দিনের রিমান্ড

ফাতেহ ডেস্ক:

ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েল (৪৬) কে পিটিয়ে হত্যা ও লাশে আগুন দেয়ার ঘটনায় ওই মসজিদের মুয়াজ্জিন আফিছ উদ্দিন (৫৮) কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (১৫ নভেম্বর) লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার সকালে ইসলামপুর গ্রামের বাড়ি থেকে মুয়াজ্জিন আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

মুয়াজ্জিনের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে হত্যার পর লাশে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলায় হেলাল উদ্দিন (৩২) নামের আরও একজনসহ ১৩ দফায় মোট ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আগের সংবাদগত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২১ , মৃত্যু ১
পরবর্তি সংবাদআমাদের সৈন্যদের ঘরে ফেরার সময় এসেছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী