ধর্ষকদের ক্রসফায়ারে দেয়ার দাবি এমপিদের

ধর্ষকদের ক্রসফায়ারে দেয়ার দাবি এমপিদের

ফাতেহ ডেস্ক:

দেশে শিশু, নারী ও প্রতিবন্ধীরা ক্রমাগত ধর্ষণের শিকার হচ্ছে জানিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের ক্রসফায়ারে দেয়ার দাবি উঠিয়েছেন সংসদ সদস্যরা।

এ বিষয়ে সরকারি ও বিরোধীদলীয় এমপিরা এক জোট হয়ে বলেছেন, এই পৃথিবীতে তাদের (ধর্ষক) থাকার কোনো অধিকার নেই। আবার কেউ কেউ দাবি করেছেন, তাদের ক্রসফায়ারে দিলে কোনো পাপ হবে না বরং বেহেশতে যাওয়া যাবে।

মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে এ বিষয়ে প্রথমেই আলোচনার সূত্রপাত করেন বিরোধীদলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। এরপর একে একে বক্তব্য রাখেন কাজী ফিরোজ রশীদ, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

এর আগেও একাধিকবার এ দাবি জানানো হয়েছে সংসদ থেকে।

আগের সংবাদকাশ্মীর ও নাগরিক আইন ইস্যুতে সমালোচনা করায় মালয়েশিয়া থেকে পণ্য আমদানি বন্ধ করল ভারত
পরবর্তি সংবাদব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলা