ধর্ষণ থেকে রক্ষা পেতে আত্মহত্যা করছেন উইঘুর নারীরা

ধর্ষণ থেকে রক্ষা পেতে আত্মহত্যা করছেন উইঘুর নারীরা

আন্তর্জাতিক ডেস্ক :

ধর্ষণ ও অত্যাচার থেকে রক্ষা পেতে অনেক উইঘুর মুসলিম নারী আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। উইঘুর মুসলমানদের পক্ষে সোচ্চার মুহাম্মাদ খালিল নামের এক মুসলিমের টুইট থেকে এ তথ্য জানা গেছে।

ওই মুসলিম স্যোশালিস্ট এক টুইট বার্তায় লিখেছেন, ‘ধর্ষণ ও অত্যাচার থেকে রক্ষা পেতে ইতোমধ্যে অনেক উইঘুর মুসলিম নারী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অন্যদিকে কোরআনসহ ইসলামি বই ও ইসলামের সঙ্গে সম্পৃক্ত সবকিছুকে আগুনে পোড়ানোর ঘোষণা দিয়েছে চীন।’

প্রসঙ্গত, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুসারে ১০ লাখের বেশি উইঘুর মুসলিম ও চীনের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে আটক করে রেখেছে চীন কর্তৃপক্ষ। কিন্তু চীন বলছে, তাদেরকে বিশেষ ট্রেনিং সেন্টারে রাখা হয়েছে। তবে তাদের এই দাবি মিথ্যা প্রমাণ করে দিয়েছে কয়দিন আগে ফাঁস হয়ে যাওয়া চীনা সরকারের কিছু গোপন নথিপত্র। যেখানে বলা হয়েছে, উইঘুরদের ওপর কোনো দয়া দেখানো যাবে না।

আগের সংবাদমারিয়া কিলারা : খ্রিষ্টান মায়ের কোল থেকে যেভাবে উদ্ভাসিত হলেন ইসলামের আলোয়
পরবর্তি সংবাদক্যামেরায় ২০১৯ : শ্রেষ্ঠ ছবির তালিকায় নিউজিল্যান্ডের রক্তাক্ত ইমামের ছবি