ধর্ষণ মামলায় দুটি ধারা বাতিল চেয়ে রিট

ফাতেহ ডেস্ক:

ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের দুটি ধারা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল আইন ও সালিশ কেন্দ্র (আসক), নারীপক্ষ ও ব্লাষ্ট্রের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এ রিট দায়ের করেন। আবেদনে আইন মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

ব্যারিস্টার সারা হোসেন বলেন, আমরা সাক্ষ্য আইনের ১৫৫ ও ১৪৬ দুটি ধারা দুটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সাক্ষ্য আইনের ধারা- ১৫৫ (৪)- এ বলা হয়েছে, কোনো লোক যখন বলাৎকার কিংবা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সোপর্দ হয়, তখন দেখানো যেতে পারে যে, অভিযোগকারিণী সাধারণভাবে দুশ্চরিত্র সম্পন্ন রমণী। এছাড়া সাক্ষ্য আইনের ১৪৬ ধারা উপধারা ৩-এ বলা হয়েছে, সাক্ষীর চরিত্র নিয়েও প্রশ্ন করা যেতে পারে, যাতে সে এমন তথ্য দেয় যা দোষী বা নির্দোষ সাব্যস্ত করতে সহায়ক হবে।’

আগের সংবাদপাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
পরবর্তি সংবাদসুদানে আল জাজিরার ব্যুরো চিফ আল মুসল্লামি গ্রেপ্তার