নজরুল হত্যা মামলায় ১৫ জনের ফাঁসি

ফাতেহ ডেস্ক

ঢাকার দোহারে নজরুল ইসলাম হত্যা মামলায় ১৫ জনকে ফাঁসি ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় এ আদেশ দেন।

রায়ে মামলার প্রধান আসামি সিরাজসহ ১৫ জনকে ফাঁসি এবং পলাতক চায়না বেগম ও মাজেদাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, দোহারের ডাক্তার নাজিম উদ্দিন আহমেদের সঙ্গে তার প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ চলছিল।

এ ঘটনার জেরে ২০০৮ সালের ৩ এপ্রিল নাজিম উদ্দিনের ভাগনে নজরুলকে মারধর করে প্রতিপক্ষ। এতে ঘটনাস্থলেই মারা যান নজরুল। পরে প্রতিবেশী ১৭ জনকে আসামি করে মামলা হয়।

আগের সংবাদপার্বত্য উপজাতি জঙ্গিদের কাছে যে অস্ত্র আছে দেশের কোনো কোনো বাহিনীর কাছেও এমন উন্নত অস্ত্র নেই
পরবর্তি সংবাদপাকিস্তানের সঙ্গে ঝামেলা, বড় ধরনের ক্ষতির মুখে ভারত