নতুন আরও ২জন করোনা রোগী শনাক্ত

ফাতেহ ডেস্ক

গত ২৪ ঘন্টায় আরও ২জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১শে মার্চ) অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, যে দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছেন তারা পুরুষ। তাদের মধ্যে একজন সৌদি ফেরত, তার বয়স ৫৭ বছর। তিনি ডায়াবেটিসে ভুগছেন। অন্যজনের বয়স ৫৫, তিনি দেশেই ছিলেন। তারও ডায়াবেটিস আছে। তিনি কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন সে বিষয়ে বিশ্লেষণ করা হচ্ছে।

এর ফলে, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ জন। আইইডিসিআর এর পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় ১৪০ জনসহ এখন পর্যন্ত সর্বমোট ১৬০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে বলেও তিনি জানান।

এছাড়া, সম্প্রতি করোনার উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তারা কেউ করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন না।

-এ

আগের সংবাদগাজীপুরে দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার
পরবর্তি সংবাদছুটি বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত