নবিকে কটূক্তির অভিযোগে পাকিস্তানে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে নবি মুহাম্মদ (স.) এর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে জুনায়েদ হাফিজ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। শনিবার মুলতানের কেন্দ্রীয় কারাগারে এক আদালতে এই রায় দেওয়া হয়। খবর এএফপি।

অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ রুপি জরিমানা করেন অতিরিক্ত সেশন জজ কাশিফ কাইয়ুম। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাস জেলে থাকতে হবে। নিউ সেন্ট্রাল জেল মুলতানে উচ্চ নিরাপত্তা সংবলিত ওয়ার্ড নাম্বার দুইয়ে রাখা হয়েছে হাফিজকে।

হাফিজের বর্তমান আইনজীবী জানান, এটা দুর্ভাগ্যজনক। তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

উল্লেখ্য, মুলতানে বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য বিভাগে ভিজিটিং প্রভাষক ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার দায়ে ২০১৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়।

আগের সংবাদবিক্ষোভে মারমুখী ভারতীয় পুলিশ, পেশাদার মুসলিম সাংবাদিককে দাঁড়ি ছিঁড়ে ফেলার হুমকি
পরবর্তি সংবাদমিয়া গোলাম পরওয়ারই হতে যাচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল