নরেন্দ্র মোদি ও অমিত শাহ অনুপ্রবেশকারী : কংগ্রেস নেতা

নরেন্দ্র মোদি ও অমিত শাহ অনুপ্রবেশকারী : কংগ্রেস নেতা

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও অনুপ্রবেশকারী হিসেবে অভিহিত করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। এনআরসি নিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। খবর দ্য ওয়াল-এর।

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি ও অমিত শাহও অনুপ্রবেশকারী। বাড়ি গুজরাটে। এসে পড়েছেন দিল্লিতে। এনআরসি.. এনআরসি… করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে, ভারতের আসল নাগরিকরাও ভাবছেন, আমাদের কী হবে!’

অধীররঞ্জন চৌধুরী আরও বলেন, ‘তারা দেখাতে চাইছে মুসলমানদের তাড়াবে। কিন্তু মুসলমানরা যদি ভারতের নাগরিক হন, তাহলে তারা কেন যাবেন? হিন্দুস্থান সবার জন্য। কিন্তু তারা দেখাতে চাইছে, এখানে হিন্দুরা থাকবে মুসলমানরা নয়। হিন্দুস্থানে সবার অধিকার সমান।’

আগের সংবাদতিউনিসিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৪, প্রেসিডেন্ট কাইস সাইদের সমবেদনা
পরবর্তি সংবাদঅসৎ পথে বিরানি খাওয়ার থেকে সৎ পথে লবণ-ভাত খাওয়া ভালো : প্রধানমন্ত্রী