নাঈমুল আবরারের মৃত্যু: ‘কিশোর আলো’ কর্তৃপক্ষের বিচার চায় পরিবার

নাঈমুল আবরারের মৃত্যু: ‘কিশোর আলো’ কর্তৃপক্ষের বিচার চায় পরিবার

ফাতেহ ডেস্ক :

‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ঠে নিহত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর জন্য কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছে পরিবার। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন আবরারের পরিবার ও এলাকাবাসী।

আবরারের মা জাহানারা বেগম এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চান।

আবরারের বাবার মজিবর রহমানের আক্ষেপ করে বলেন, কাছাকাছি কোনো হাসপাতালে নিলে হয়তো বেঁচে যেত তার সন্তান। এমনকি কর্তৃপক্ষ বিষয়টি পরিবারকে না জানানোয় ক্ষোভ জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে সময় নিকটবর্তী হাসপাতালে না নিয়ে আবরারকে নেয়া হয় ৫ কিলোমিটার দূরে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করছে শিক্ষার্থীরা।

আগের সংবাদখুলনায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু
পরবর্তি সংবাদমাওলানা ফজলুর রহমানকে গ্রেফতার করতে সরকারকে নোটিশ দিলো লাহোর হাইকোর্ট