নাগরিকত্ব আইনের প্রতিবাদে ঢাবিতে ইন্ডিয়ান হাই কমিশনের সেমিনার বাতিল

 ফাতেহ ডেস্ক :

ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইন্ডিয়ান হাই কমিশনের একটি সেমিনার বাতিল করা হয়েছে। ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, ডাকসু ও ইন্ডিয়ান হাই কমিশনের যৌথ উদ্যোগে সেমিনারটি আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে ঢাবির অনেক ছাত্র এই সেমিনার বাতিলের দাবি জানায়।

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘প্রতিবেশী দেশের বর্তমান সংকট ঘিরে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষার্থী এই সেমিনারের বিরোধিতা করেছেন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা থাকায়, বিষয়টি আমি ভারতীয় দূতাবাসকে জানিয়েছি। দুঃখের সাথেই বলতে হচ্ছে, সেমিনারটি বাতিল করা হয়েছে।’

সেমিনার প্রসঙ্গে তিনি আরও জানান, ‘ভারত সরকারিভাবেই স্কলারশিপ দিয়ে বাংলাদেশের ২০০০ শিক্ষার্থীকে সে দেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে। এ লক্ষ্যে ঢাকার বিভিন্ন হোটেলে সেমিনারও করছে ভারতীয় দূতাবাস। ওই স্কলারশিপের পূর্ণাঙ্গ তথ্য যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় সে লক্ষ্যে আমার আমন্ত্রণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে একটি সেমিনার করতে রাজি হয়েছে।’

আগের সংবাদইসলামি সভ্যতায় ভূগোলবিদ্যা : সমুদ্র জয়ে মুসলমানদের অবদান
পরবর্তি সংবাদপাঁচ বছরে ১৪৭১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মহারাষ্ট্র