নাগরিকের অধিকার নিশ্চিতে কাজ করতে দলীয় নেতাদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক :

নিজেরা কী পেলেন আর কী পেলেন না সেটা চিন্তা না করে প্রতিটি নাগরিক যেন তার ‍ন্যূনতম অধিকার পায় সেটা নিশ্চিতে কাজ করতে দলীয় নেতাদের আহ্বান জানিয়েছেন আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর ইনিঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার সকাল সাড়ে ১০টায় এই অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব বাছাই করা হবে।

সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘বাবা-মা, ভাই-বোন সবাইকে হারিয়ে ১৯৮১ সালে দেশে ফিরেছিলাম। বাবা সারাটা জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের জন্য। তিনি কারো কাছে মাথা নত করেননি। ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলা এবং জাতিকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে নিয়ে যাওয়াই ছিল তার স্বপ্ন। কিন্তু তিনি সেই স্বপ্ন পূরণ করে যেতে পারেনি। আমার রাজনীতিতে আসার একটাই লক্ষ্য বাবার সেই আকাঙ্ক্ষা পূরণ করা।’

প্রচণ্ড শীতের কারণে কাউন্সিল অধিবেশন সংক্ষিপ্ত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এবারের কাউন্সিল সাফল্যমণ্ডিত হয়েছে বলেও মনে করেন তিনি।

আগের সংবাদনাগরিকত্ব আইনে নমনীয় হচ্ছে মোদি সরকার?
পরবর্তি সংবাদভারত কিছু মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার চেষ্টা করছে : মাহাথির