ফাতেহ ডেস্ক :
নাটোর শহরের উত্তর পূর্ব পাটুয়াপাড়া এলাকার কুড়মির মাঠে ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়রা ময়লা ফেলতে গিয়ে নবজাতকটি দেখতে পায়।
স্থানীয় কাউন্সিলর ফরহাদ হোসেন ও এলাকাবাসী জানান, কুড়মির মাঠ এলাকায় ডাস্টবিনে ময়লা ফেলতে যায় স্থানীয়রা। এসময় ডাস্টবিন থেকে কুকুরকে এক নবজাতকের মরদেহ বের করে আনা অবস্থায় দেখতে পায় তারা। পুলিশে খবর দেয়া হয়েছে বলেও তিনি জানান।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, ডাস্টবিনে নবজাতকের লাশ পাওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
