নারায়ণগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ইসলামি মহাসম্মেলন

নারায়ণগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ইসলামি মহাসম্মেলন

ফাতেহ ডেস্ক :

আজ থেকে শুরু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত-এর উদ্যোগে আয়োজিত ইসলামি মহাসম্মেলন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ খালপাড়ে ২০ ও ২১ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনের প্রথম দিন আলোচনা রাখবেন, মাওলানা যােবায়ের আহমাদ আনসারী, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, মুফতি মুহাম্মদ শফী কাসেমী, মুফতি মুহাম্মদ রাফী বিন মুনীর।

দ্বিতীয় দিন আলোচনা করবেন, মাওলানা হাফীজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা), মুফতি লুৎফর রহমান ফরায়েজী, মুফতি হেদায়েতুল্লাহ আজাদী, মাওলানা কামরুল ইসলাম আরেফী।

এছাড়াও কেরাত পরিবেশন করবেন জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত কারী তাওহিদ বিন আলী লাহুরী। প্রতিদিন বাদ জোহর থাকছে ‘হৃদয়ের টানে’, ‘প্রতিভার সন্ধানে’, ‘দিগন্ত’ শিল্পিগােষ্ঠীসহ দেশের শীর্ষ স্থানীয় শিল্পিদের নিয়ে ইসলামি সঙ্গিতানুষ্ঠান।

জেলার ইমাম ও ওলামা ঐক্য পরিষদ এবং সম্মেলন বাস্তবায়ন কমিটি উক্ত সম্মেলনে দেশের সকল স্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও আলেম-ওলামাদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

আগের সংবাদলবণের দাম বেশি চাইলে প্রশাসনকে যেভাবে জানাবেন
পরবর্তি সংবাদ১৭ ডিসেম্বর পর্যন্ত হজের প্রাক-নিবন্ধন স্থগিত : ধর্ম মন্ত্রণালয়