নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নাইম নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাইম ইসদাইর এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। গ্রেফতার হৃদয় একই এলাকার রজব কানার ছেলে। তাদের উভয়ের বয়স ১৫-১৭ এর মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত ইসদাইর বুড়ির দোকান এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত চলছে।

এলাকাবাসী পুলিশকে জানালে তারা এসে মহড়া দিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারতো না। দীর্ঘদিনের বড় ভাই, ছোট ভাই ও মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জের ধরে নাইমকে ছুরিকাঘাতে খুন করেছে হৃদয় নামে আরেক কিশোর।

এ ঘটনায় হৃদয় ও হাবিব নামে দু‘জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আগের সংবাদদলে অনুপ্রবেশকারী ঠেকাতে কঠোর হচ্ছে আওয়ামী লীগ
পরবর্তি সংবাদদেশে একদিনে মৃত্যু ২৩, শনাক্ত ১২০৩