নারী পর্যটকদের জন্য কক্সবাজারে হচ্ছে ‘বিশেষ এলাকা’

ফাতেহ ডেস্ক:

নারী পর্যটকদের জন্য কক্সবাজারে আলাদা একটি সংরক্ষিত এলাকা নির্দিষ্ট করে দেয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এব্যাপারে জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো: আবু সুফিয়ান বলেছেন, পর্দাশীন নারী পর্যটকদের জন্য ১০০ থেকে ১৫০ ফুটের একটি সংরক্ষিত এলাকা করছি। কক্সবাজারে আসা শুধু নারী পর্যটকদের জন্যই আলাদা এই কার্যক্রম চলছে। যারা ইচ্ছুক হবেন বা স্বেচ্ছায় চাইবেন, তারা সেখানে গিয়ে পানিতে নামতে পারবেন। খুব তাড়াতাড়ি সেটি চালু করা হবে।

এছাড়া সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম ও লকার রুম করা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি বলেন, পর্যটন এলাকা নারী-বান্ধব করার জন্য সৈকতে যারা কাজ করেন, তাদের বড় একটি অংশে নারীদের নিয়োগ দেয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশের মধ্যেও নারী পুলিশ রয়েছেন।

 

আগের সংবাদআমিরাতের সবুজ তালিকায় নাম এলো না বাংলাদেশের
পরবর্তি সংবাদফিলিস্তিনি নারীকে গাড়িচাপা দিয়ে হত্যা করল এক ইজরাইলি ইহুদি