নারী-পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর করলো সৌদি

নারী-পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক :

নারী ও পুরুষ উভয়ের জন্যেই বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করে দিয়েছে সৌদি আরবের আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সৌদি আরবের আইনমন্ত্রী ও সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের চেয়ারম্যান শেখ ওয়ালিদ আল সামানি এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

তবে এই আইনের একটি ছিদ্র আছে। কেউ যদি ১৮ বছরের আগেই বিয়ে করতে চায় তাহলে তাদেরকে একটি বিশেষ আদালতে পাঠানো হবে। সেই আদালত নানা বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিয়ের উপযোগীতা বিচার করবেন। বিয়ের মাধ্যমে ওই বর বা কনের কোনো ক্ষতি হবে না তা নিশ্চিত হতে পারলেই শুধু আদালত তাদেরকে বিয়ের অনুমতি দিবে। এবং ১৮-র নিচের পাত্র বা পাত্রী নিজে পুরোপুরি রাজি থাকলেই শুধু সে বিয়ে হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে নিষিদ্ধ করে সৌদি আরব। এবার বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ১৮ করার মাধ্যমে ১৮ বছরের কম বয়সে বিয়ে নিষিদ্ধ করা হলো। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এ আইন প্রযোজ্য। আইন না মানলে শাস্তির বিধানও রাখা হয়েছে।

আগের সংবাদঊনিশের মুসলিম  বিশ্ব : আলোচিত পনেরো ঘটনা
পরবর্তি সংবাদখাগড়াছড়ির হাফেজিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড, নামাজে থাকায় বেঁচে গেল শিক্ষার্থীরা