নিউজিল্যান্ডের মসজিদ হামলায় বেঁচে যাওয়াদেরকে সেই এগ বয়ের এক লক্ষ পাউন্ড অনুদান

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার সেই সাহসী ‘এগ বয়’ এবার নিউজিল্যান্ডের মসজিদে খ্রিষ্টান জঙ্গি হামলায় বেঁচে যাওয়াদের মধ্যে এক লাখ অস্ট্রেলিয়ান পাউন্ড বিতরণ করেছেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গুলি করে নৃশংসভাবে মুসল্লিদের হত্যার পর অস্ট্রেলিয়ান টিনেজার উইল কনোলি (১৭) তার দেশের সিনেটর ফ্রাসার অ্যানিংয়ের মাথায় ডিম ছুড়ে মেরেছিলেন। সেই থেকে তিনি ‘এগ বয়’ খ্যাতি পেয়ে যান বিশ্বজুড়ে।

ক্রাইস্টচার্চ হামলার পর মার্চে অস্ট্রেলিয়ার উগ্র ডানপন্থি সিনেটর ফ্রাসার অ্যানিং এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ক্রাইস্টচার্চ হামলার জন্য দায়ী মুসলিম অভিবাসীরা। এ কথা বলার পর পরই তার পিছন থেকে এসে মাথায় ডিম ছুড়ে মারেন উইল কনোলি। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে পাকড়াও করে। অর্থাৎ আইনী লড়াইয়ে আটকে যান তিনি। এ লড়াই চালিয়ে নিতে তাকে আর্থিক সহায়তা দিতে থাকেন সচেতন মানুষ। বলা হয়, এমন দান বন্যার পানির মতো আসতে থাকে।

ওদিকে ডিম ছুড়ে মারার ভিডিও ফুটেজ বিশ্বজুড়ে ভাইরাল হয়ে পড়ে। অনলাইনে তহবিল সংগ্রহকারীরা কনোলির জন্য অর্থ সহায়তা চেয়ে আবেদন করে। তাতে বলা হয়, মিস্টার কনোলির আরো ডিম কেনার জন্য অর্থ প্রয়োজন। একই সঙ্গে তার আইনগত ফি পরিশোধের জন্যও অর্থ প্রয়োজন। এতে অর্থ জমা হতে থাকে। সেখান থেকে এরই মধ্যে কনোলি ক্রাইস্টচার্চ হামলায় জীবিতদের মধ্যে এক লাখ ডলার দান করেছেন।
ওদিকে গত মাসে সনোলির বিরুদ্ধে কোনো অভিযোগ আনে নি পুলিশ।

আগের সংবাদমেট্রোরেলের যাত্রা ২০২১ সালের ১৬ই ডিসেম্বর
পরবর্তি সংবাদ‘আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া’