
আন্তর্জাতিক ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে জুমার নামাজের সময় খৃষ্টান জঙ্গির গুলিতে শহিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। পুলিশ কমিশনার মাইক বুশ নিহতের সংখ্যা ৪৯ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন বিবিসি ও নিউজিল্যান্ড হেরাল্ড-এর কাছে। শহিদদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানান পুলিশ কমিশনার মাইক বুশ।
এর আগে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলায় ৪০ জন নিহত হওয়ার খবর দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অডুর্ন। তখন তিনি বলেন, মসজিদ আল নুর-এ ৩০ জন এবং লিনউড মসজিদে ১০ জন নিহত হয়েছেন।
এদিকে হামলায় আহত আরো অন্তত ৪৮ জন ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।
