নিজেদের ১১ সদস্যের বিনিময়ে তিনজন ভারতীয় ইঞ্জিনিয়ারকে মুক্তি দিল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক :

দীর্ঘ আলোচনার পর তিনজন ভারতীয় ইঞ্জিনিয়ারকে মুক্তি দিল তালেবান। তবে এর বিনিময়ে নিজেদের ১১জন তালেবান সদস্য মুক্তির বিষয়টি পাকা করে নিয়েছে তারা। খবর কলকাতা২৪।

৬ই অক্টোবর এই বন্দি বিনিময় ঘটেছে। তবে ঠিক কোথায় এই বন্দি বিনিময় ঘটেছে, তা গোপন রাখা হয়েছে সংবাদমাধ্যমের কাছে। উল্লেখযোগ্যভাবে, সেদিনই আফগানিস্তানের উপবিদেশমন্ত্রী ইদ্রিস জামান জানান, এই বন্দিমুক্তির ব্যাপারে কথা বলছে পাকিস্তান।

যেসব তালেবান বন্দিদের মুক্তি দিতে হয়েছে, তাদের মধ্যে রয়েছে মওলবি আবদুর রশিদ ও শেখ আবদুর রহিম।

উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে আফগানিস্তানের উত্তর বাগলাম প্রদেশ থেকে পাওয়ার প্ল্যান্টে কাজ করা ৭জন ভারতীয় ইঞ্জিনিয়ারকে আটক করে তালেবান। এদের মধ্যে একজনকে মার্চ মাসে ছেড়ে দেওয়া হয়। বাকিদের মধ্যে ৩জন ৬ অক্টোবর মুক্তি দেওয়া হল।

আগের সংবাদময়নাতদন্ত বলছে ব্যথা এবং রক্তক্ষরণের কারণেই আবরার ফাহাদের মৃত্যু
পরবর্তি সংবাদচিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন তিনজন