নিরস্ত্রীকরণে আবারো বৈঠকে বসছেন দুই কোরিয়া নেতা

ফাতেহ ডেস্ক: আবারো বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা। পরমাণু নিরস্ত্রীকরণে কার্যকর ব্যবস্থা নিতে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পিয়ংইয়ংয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা।

তিনি জানান, পরমাণু নিরস্ত্রীকরণে রাজি আছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দুই কোরিয়ার মধ্যে বিরোধ অবসানের কথাও জানান তিনি। চুং সাংবাদিকদের বলেন, নিরস্ত্রীকরণ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সংশয় জানানোয়, হতাশ হয়ে পড়েন কিম।

বুধবার দুই নেতার তৃতীয় বৈঠকের সময়সূচি ও আলোচনার বিষয়বস্তু নিশ্চিত করতে উত্তর কোরিয়া সফরে যায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের একটি বিশেষ প্রতিনিধি দল।

আগের সংবাদইরাকে সরকার বিরোধী সংঘর্ষে নিহত ৬
পরবর্তি সংবাদহেফাজতের ৭ সেপ্টেম্বর ঢাকার বিক্ষোভ স্থগিত