নির্বাচনী প্রচারণায় দিল্লির মুখ্যমন্ত্রী লাঞ্ছিত

ফাতেহ ডেস্ক

ভারতের নির্বাচনী প্রচারে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মতি নগর এলাকায় শনিবার কেজরিওয়ালকে জনসম্মুখে লাঞ্ছিত করেন এক ব্যক্তি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ছাদ খোলা জিপে করে প্রচার চালানোর সময় কেজরিওয়ালের ওপর হামলা হয়। পরে হামলাকারীকে আটক করে পুলিশ।

এ ঘটনার ইন্ধনদাতা হিসেবে বিজেপিকে দায়ী করেছে আম আদমি। কেজরিওয়ালের সঙ্গে এমন ঘটনা এটিই প্রথম নয়। এর আগে, ২০১৪ সালে এক পথসভায় কেজরিওয়ালের গায়ে হাত তোলেন এক অটোরিকশা চালক।

আগের সংবাদকোম্পানীগঞ্জে ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা
পরবর্তি সংবাদদ্রুত ঘরবাড়ি ও বেড়িবাঁধ সংস্কারের আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর