নির্বাচনে কোনো মুসলিমকে টিকিট দেওয়া হবে না: বিজেপি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

কোনো মুসলিমকে কখনো টিকিট দেওয়া হবে না বলে সাম্প্রদায়িক মন্তব্য করেছেন কর্নাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। সংবাদমাধ্যমে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, দেশটির কর্নাটকের বেলগাভি লোকসভা উপনির্বাচন নিয়ে এই মুহূর্তে সেখানে প্রস্তুতি তুঙ্গে বিজেপি শিবিরে। সেখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যা বিজেপির ভোটব্যাঙ্ক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেখানকার নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়েই রবিবার এমন বিতর্কিত মন্তব্য করে বসেন ঈশ্বরাপ্পা।

ঈশ্বরাপ্পা বলেন, হিন্দু সম্প্রদায়ের যে কোনো ব্যক্তিকে টিকিট দিতে পারি আমরা। তিনি ব্রাহ্মণ হোক বা লিঙ্গায়েত, কুরুবা হোক বা ভোক্কালিগা। কিন্তু কোনো মুসলিমকে কখনো টিকিট দিব না।

আগের সংবাদশুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর
পরবর্তি সংবাদযাবজ্জীবন মানেই আমৃত্যু কারাদণ্ড: আপিল বিভাগ