
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট জো বাইডেন বলেছিলেন, নির্বাচিত হলে তিনি ইজরাইলের মার্কিন দূতাবাস জেরুজালেমে রাখবেন না। তিনি তেল আবিবে দূতাবাস স্থানান্তর করবেন। খবর এএফপি।
গত অগস্টে তিনি এ মন্তব্য করলেও পয়লা মে তিনি সরিয়ে না নেয়ার পক্ষে মন্তব্য করেছিলেন। তবে পরে সুর বদলে বলেছেন, ইজরাইলের মার্কিন দূতাবাস জেরুজালেমে রাখার ইচ্ছা তাঁর নেই।
সাবেক এ ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন, ‘দূতাবাস সরিয়ে নেয়া উচিত। দূতাবাস জেরুজালেমে রাখা ঠিক হয়নি। কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। আমি দূতাবাস আবার তেল আবিবে ফিরিয়ে নেব।’
ইজরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের একটি বড় অংশ জুড়ে আছে জেরুজালেম শহর। ইজরাইল জেরুজালেমকে নিজেদের অবিভক্ত রাজধানী মনে করলেও ফিলিস্তিন মনে করে, ইজরাইল শহরটি অবৈধভাবে দখল করেছে। জেরুজালেমকে তারা নিজেদের রাজধানী হিসেবে দেখে।
এ পরিস্থিতির মধ্যেই ২০১৭ সালে ট্রাম্প জেরুজালেমকে ইজরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তর করেন। ট্রাম্প বরাবরই নিজেকে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি ইজরাইলপন্থী হিসেবে দাবি করে আসছেন। এবারের নির্বাচনে ইজরাইলিরাও তাকে সমর্থন করছে।
