নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফাতেহ২৪ ডেস্ক: দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার পর ভোট গণনা শেষে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন। ঘোষণায় তিনি বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন।

সিইসির ঘোষণা অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত এ রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার দুপুর ২টার পর ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৫টায় শেষ হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ৬ জন ভোট দেননি। অর্থাৎ, ৩৪৩ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট।

আগের সংবাদ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল
পরবর্তি সংবাদফখরুলের উত্তরসূরি রিজভী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন