
ফাতেহ ডেস্ক
সরকারি উদ্যোগে সারাদেশে গড়ে উঠছে ৫০০টি মডেল মসজিদ। এসব মসজিদ মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়তে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাড়ির পাশে লালদীঘি বাজারে একটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ মন্তব্য করেন তিনি।
স্পিকার বলেন, মসজিদগুলো ধর্মপ্রাণ মুসল্লিদের শান্তিপূর্ণভাবে ধর্মীয় কাজে সুবিধা নিশ্চিত করবে। পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি বিশেষায়িত এসব মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ থাকবে। প্রতিটি মডেল মসজিদ নির্মাণে প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে তিনি জানান।
