নীলক্ষেতে বইয়ের দোকানে ভয়াবহ আগুন

ফাতেহ ডেস্ক:

নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধার সময় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মী ও ব্যবসায়ীরা এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

জানা গেছে, বই পুড়ে ছাই হয়ে গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন।

আগের সংবাদবিমানবন্দরে আমিরাতগামীদের করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার
পরবর্তি সংবাদইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে যাচ্ছে সিরিয়া