
ফাতেহ ডেস্ক :
নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। তারা সবাই কিশোর।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে ওই ইউনিয়নের বউ বাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওই চার জন লাইনের ওপর বসে রোদ পোহাচ্ছিল।
