
ফাতেহ ডেস্ক:
নেজামে ইসলাম পার্টি মোমেনশাহী জেলা শাখার সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন, মুফতী ওয়ালী উল্লাহ কাসেমী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। গতকাল তিনি এ দল বদল করেন।
শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীমের একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দীক গণমাধ্যমকে এ তথ্য জানান।
মুফতী ওয়ালী উল্লাহ কাসেমী ময়মনসিংহের ফুলপুর উপজেলার নাশুয়া কবিরপুরের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত আছেন।
