নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘মাসিহ’ : নবির নামে দাজ্জালের ‘চিত্রায়ন’!

নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘মাসিহ’ : নবির নামে দাজ্জালের ‘চিত্রায়ন’!

রাকিবুল হাসান :

গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে নেটফ্লিক্সের আপকামিং আমেরিকান থ্রিলার ওয়েব সিরিজ ‘মাসিহ’-এর ট্রেইলার। ট্রেইলার দেখেই সমালোচনায় মুখর হয়ে উঠেছেন বিশ্বব্যাপী মুসলিমরা। শুধু সমালোচনা নয়, নেটফ্লিক্স আনসাবসক্রাইব করারও আহ্বান করেছেন অনেকে। কী রয়েছে ‘মাসিহে’?

ওয়েব সিরিজের বিষয়বস্তু

ওয়েব সিরিজের গল্পটি আবর্তিত হয়েছে একজন খৃস্টান ব্যক্তিকে ঘিরে; যে বিভিন্ন অলৌকিক কাণ্ড করে দেখায়। কিন্তু ব্যক্তিটির আচার-আচরণ, মনোভাব-কর্মকাণ্ড দেখে মনে হয় দাজ্জাল। ইসলামি ধর্মানুসারে, খৃস্টানদের থিওলজির আলোকে দাজ্জালের অনেক লক্ষণ তার মধ্যে স্পষ্ট। অথচ সিরিজটিতে ভণ্ড, প্রতারক এই ব্যক্তিটিকে মাসিহ বলে উপস্থাপন করা হয়েছে। মাসিহ বলা হয় ঈসা আলাইহিস সালামকে, যিনি শেষ নবির উম্মত হয়ে আবার পৃথিবীতে আসবেন।

উইকিপিডিয়ার তথ্যমতে, ‘মূলত, মাসিহ পৃথিবীতে আসার পর কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তা নিয়েই সিরিজটি।’

Image result for messiah netflix

কী দেখানো হয়েছে ট্রেইলারে?

প্রধান চরিত্রে অভিনয় করেছেন বেলজিয়ামের অভিনেতা মেহদি দেহবি। ট্রেইলারে কোথাও তার নাম উচ্চারণ করা না হলেও নেটফ্লিক্সের ওয়েবসাইটে তার নাম দেয়া হয়েছে ‘আল-মাসিহ’। মধ্যপ্রাচ্যের সিরিয়ায় তার আবির্ভাব। ধর্মীয় আন্দোলনের ডাক দেন তিনি। বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক কাণ্ড দেখানোর ফলে মানুষ তার ভক্ত হয়ে যায়। কিন্তু সরকার এটাকে নৈরাজ্য হিসেবে দেখে। সিআইএ অফিসার তাকে ইনভেস্টিগেশনের জন্য গ্রেফতার করে।

Image result for messiah netflix

সিআইএ অফিসার জিজ্ঞেস করে কোত্থেকে এসেছেন, কেন এসেছে্ন? তিনি বলেন, ‘আমাকে আমার পিতা পাঠিয়েছেন লোকদের সাহায্য করার জন্য। বিশেষ এক বার্তা তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য।’

নেটফ্লিক্স ট্রেইলারে তার পরিচয় না দিলেও একটি প্রশ্ন রেখে দিয়েছে সবার সামনে—আপনার ধারণা সে কে হতে পারে?

সমালোচনার ঝড়

ইতোমধ্যেই সমালোচনায় ফেটে পড়ছেন বিশ্বব্যাপী মুসলিমরা। তারা বলছেন নবির নামের আড়ালে আসলে দাজ্জালকেই সহনীয়রূপে তুলে ধরা হয়েছে। এটা করা হয়েছে মানুষের ব্রেইনওয়াশ করানোর জন্য।

টুইটারে সুলতান লিখেছেন, ‘আমি দাজ্জালের আভাস পাচ্ছি।’ আরেক টুইটে তিনি লিখেন, ‘তার চোখও সামনে দুর্ঘটনাক্রমে নষ্ট হয়ে যাবে।’

আরেকজন লিখেছেন, ‘এই সিরিজের মাধ্যমে দাজ্জালকে সহনীয় করতে চাওয়া হয়েছে। যেন দাজ্জাল এলে মনে হয়, একে তো আগে দেখেছিই।’

Image result for messiah netflix

হায়াত খান লিখেছেন, ‘দাজ্জাল ট্রেন্ড তৈরি করছে নেটফ্লিক্স। এটা দিয়ে আপনার ঈমান বাড়ানোর চিন্তা করবেন না। বরং নামাজ ও দোয়ার মাধ্যমে দাজ্জাল থেকে পানাহ চান।’

সমালোচনা করার কারণে সমালোচকের টুইটার ব্লক করে দিচ্ছে নেটফ্লিক্স।

সিরিজটির প্রথম সিজনে থাকবে ১০ পর্ব। ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে সিরিজটি দেখানো শুরু হবে।

আগের সংবাদডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পাওয়া উইঘুর মহিলা ব্যবসায়ী নিখোঁজ
পরবর্তি সংবাদকাতারে তালেবানের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র