নেদারল্যান্ডসে নেকাব দিয়ে মুখ ঢাকলে পেতে হবে শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

নেদারল্যান্ডসে বোরকা ও নেকাব দিয়ে মুখ ঢাকলে এখন থেকে শাস্তি পেতে হবে মুসলিম নারীদের। প্রায় দশ বছর রাজনৈতিক পর্যালোচনার পর ২০১৮ সালের জুনে দেশটিতে বোরকা ও নেকাব দিয়ে মুখ ঢাকা নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। এবার কার্যকর করা হল এই আইন। নতুন নিয়মে দেশে প্রকাশ্যে কোনো ব্যক্তি ওড়না বা কালো কাপড় দিয়ে মুখ ঢাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই আইনের ফলে পর্দানশীন মুসলিম নারীরা বিপাকে পড়েছেন। কিন্তু রাষ্ট্র দেশের নিরাপত্তার অজুহাত দেখিয়ে এ আইন চালু করেছে। তারা বলছে, নিকাব বা বোরখার মুখ ঢাকা অংশ দিয়ে যে কেউ নিজের পরিচয় গোপন করতে পারেন। এর ফলে অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের সমস্যা হয়। তাই নিষিদ্ধ করা হল মুখ ঢাকা।

নেদারল্যান্ডের জনসংখ্যা প্রায় ১.৭ কোটি। এর মধ্যে প্রায় ২০০-৪০০ মহিলা বোরখা পরেন।

আগের সংবাদএডিশ মশা নিয়ে দু’টি ভুল ধারণা
পরবর্তি সংবাদবাংলাদেশি অভিবাসী ঠেকাতে গোটা ভারতেই এনআরসি আপডেট করা হবে