নয়া দিল্লিতে বিজেপি নেতাকে জুতা নিক্ষেপ

ফাতেহ ডেস্ক

জুতা নিক্ষেপের শিকার হয়েছেন ভারতের উগ্র হিন্দু মৌলবাদী দল বিজেপির এক নেতা। রাজধানী নয়া দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি, অকস্মাৎ জনতার মাঝ থেকে তার দিকে ছুড়ে মারা হলো জুতা। জুতা-আক্রান্ত নেতা বিজেপির জাতীয় পর্যায়ের মুখপাত্র ও রাজ্যসভার এমপি। তাঁর নাম জিভিএল নরসিমহা রাও। এ ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই সংবাদ সম্মেলনের সময় নরসিমহা রাওয়ের কাছাকাছি কোথাও বসা ছিলেন গোলাপি শার্ট পরা এক ব্যক্তি। নরসিমহা রাও মাক্রোফোনে কথা বলা শুরু করতেই ওই ব্যক্তি তার দিকে জুতা ছুড়ে মারেন। কেন তিনি এটা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন নরসিমহা রাও। তবে এ অভিযোগে যাকে আটক করা হয়েছে তিনি নিজেকে একজন চিকিৎসক বলে পরিচয় দিয়েছেন। দলীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে পাওড়াও করে সংবাদ সম্মেলন হলের বাইরে নিয়ে যায়।

এ ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির নেতা ভুপেন্দ্র যাদব সহ বিভিন্ন নেতা। বক্তব্যের শুরুতে নরসিমহা রাও কংগ্রেস দলকে আক্রমণ করে কথা বলা শুরু করেন।

আগের সংবাদইসলাম-বিরোধী পোস্ট করায় কাউন্সিলর প্রার্থী বহিষ্কার
পরবর্তি সংবাদবেপরোয়া বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ প্রাণ গেল তিন অটোরিকশা-যাত্রীর